নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ৭ অক্টোবর বুধবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে দিনাজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর ইসলাম রাহুলের নেতৃত্বে আলোক প্রজ্জ্বলন কর্মসুচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, আবু রাতুল, জিয়াউর রহমান প্রান্ত, কুশল, সুইট, আল মামুন,রিয়াল, অনিক, অভি, রাকেশ, দিপু, বাপ্পা, মেহেদী, সাব্বিরসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
Please follow and like us:









