, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর কারাগার থেকে ছাড়া পেয়ে হাজারও সমর্থকদের উচ্ছাসিত আবেগ দেখে চোখে অশ্রু সংবরণ করতে পারেননি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন




দিনাজপুর কারাগার থেকে ছাড়া পেয়ে হাজারও সমর্থকদের উচ্ছাসিত আবেগ দেখে চোখে অশ্রু সংবরণ করতে পারেননি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২১, ১৮:১৪ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন ত্যাগী ও কর্মীবান্ধব নেতা দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

৬ অক্টোবর বুধবার সকাল থেকে দিনাজপুর জেলা কারাগারের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জমায়েত হয়ে অপেক্ষা করতে থাকেন কখন বের হচ্ছেন প্রিয় নেতা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। এ সময় নেতা-কর্মীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেল ৪ টা ২৫ মিনিটে দিনাজপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে বের হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হাজারও নেতা-কর্মী ও সমর্থকদের উচ্ছাসিত আবেগ দেখে চোখে অশ্রু সংবরণ করতে পারেননি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। বাকরুদ্ধ হয়ে নিজে কেঁদে উপস্থিত সকলকেই কাঁদিয়েছেন তিনি। এ সময় বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনকে জড়িয়ে ধরে ফুলেল শুভেচ্ছা জানান হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক।

একই দিনে জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পান দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জাকির ও যুব লীগ নেতা সিরাজুস সালেকীন রানা।
উল্লেখ্য, গত ১৫ জুলাই সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল মাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET