, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন




দিনাজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২০, ১৪:০৬ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ আগামী ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে দিনাজপুর সদর পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। তিনি এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবেন। এসময় তিনি উন্নত-আধুনকি ও পরচ্ছিন্ন পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

গত ১৮ ডিসেম্বর বিকেলে গণভবনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দিনাজপুর সদর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে রাশেদ পারভেজকে মনোনয়ন দেয়া হয়। এসময় ঢাকায় অবস্থান করছিলেন রাশেদ পারভেজ। নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার খবরটি জানার সাথে সাথে রাশেদ পারভেজ তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি স্ট্যাটাস দেন।

এদিকে ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার সন্ধ্যায় রাশেদ পারভেজ দিনাজপুরে এসে পৌছলে শহরের কলেজ মোড়ে মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগতম জানায় জেলা যুবলীগের নেতাকর্মীবৃন্দ। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এরপর সেখান থেকে শোভাযাত্রার মাধ্যমে রওয়ানা দিয়ে জেলা প্রশাসন চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মেয়র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। এর পরে দলীয় নেতাকর্মী সাথে নিয়ে আওয়ামীলীগের কার্য্যালয়ে যান। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কসবাস্থ নিজ বাসভবনে উপস্থিত হয়ে মায়ের দোয়া ও আর্শিবাদ নেন রাশেদ পারভেজ।
এসময় পৌর পিতা নয়-পৌরবাসীর বন্ধু হয়ে এবং পৌরবাসীকে সাথে নিয়ে একটি উন্নত আধুনকি ও পরচ্ছিন্ন পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন রাশেদ পারভেজ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET