, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে ঐতিহাসিক ৭ মার্চ’২০২২ উদযাপন




দিনাজপুর শিক্ষা বোর্ডে ঐতিহাসিক ৭ মার্চ’২০২২ উদযাপন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২২, ১৯:৩৪ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন দিনাজপুর এর সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে সকাল ১০ টায় দিনাজপুর শিক্ষা বোর্ড প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ঃ৩০মিনিটে দিনাজপুর শিক্ষা বোর্ড এর কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দীন, উপ- সচিব ও ঐতিহাসিক ৭ মার্চ’২০২২ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ লুৎফর রহমান, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সেকশন অফিসার মীর শিরীন এবং মন্টু কুমার রায়।

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল করিম বাবু এর সঞ্চালনায় অনুষ্ঠানটি আরো প্রানবন্ত হয়ে ওঠে। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার,বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশিদ মন্ডল, উপ-বিদ্যালয় পরিদর্শক মাহামুদুর রহমান, মোঃ গোলাম রব্বানী, তানজিমুল জুয়েল, আজিজার রাজু, মোস্তফা কামাল, মুজাহিদ, আলমগীর, জাহাঙ্গীর, রফিক, হারুন, মাসুম সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET