, , ,

শিরোনামঃ-




দিনাজপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে একজন নিহত

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২২, ০১:৪৪ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্তের ৩১৫ মেইন পিলার ও সাবপিলারের
৩১৪/৮ ভারতীয় হরিওলপুর তেলিয়াপাড়া এলাকায় মিনহাজুল ইসলাম মিনার (১৮)
নামের এক বাংলাদেশি বিএসএফ-এর গুলিতে নিহত হয়েছে। বুধবার দিবাগত
রাতে ঘটনাটি ঘটে। মিনহাজুল খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীরের
ছেলে। বর্তমানে ওই বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফ-এর হেফাজতে
রয়েছে। নিহতের লাশ হস্তান্তরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে প্রক্রিয়া
চলছে
দিনাজপুরের সদর উপজেলার খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে
মিনহাজুল। স্বজনরা জানিয়েছেন গতকাল বুধবার সন্ধ্যায় মিনহাজুল
কয়েকজন বন্ধুর সঙ্গে বাইরে যায়। তারপর রাতে তাকে মোবাইলে রিং দিলেও
পাওয়া যায়নি। অনেক খোজাখুজির পর আজ এলাকাবাসীর কাছ থেকে
পরিবারের সদস্যরা জানতে পারেন মিনহাজুল ভারতীয় সীমান্তে বিএসএফ এর
গুলিতে নিহত হয়েছেন। বর্তমানে ওই বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফ-এর
হেফাজতে রয়েছে। দিনাজপুর সেক্টরের ২৯ ব্যাটালিয়নের অধীনে সদর উপজেলার
দাইনুর সীমান্তে ঘটনাটি ঘটে। সীমান্ত এলাকায় বিজিবি এবং পুলিশ
ঘটনাস্থলে রয়েছে।১০ নং কমলপুর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সরকার
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে মিনহাজুলের বাড়ীতে ছলছে
শোকের মাতম। এলাকাবাসী বিএসএফ এর কর্মকান্ডে উদ্ভেগ প্রকাশ
করেছেন এলাকার জনপ্রতিনিধিরা।
বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর প্রক্রিয়া
সম্পন্ন হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET