, , ,

শিরোনামঃ-




দিনাজপুর-২ আসনের নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন জাতীয় পার্টির প্রার্থী। 

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৪, ১৬:৩১ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে ৩ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোঃ মাহবুব আলম
নির্বাচন থেকে সরে দাড়ালেন। সেই সাথে নির্বাচনী সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি ঘোষনা দিলেন লাঙ্গল মার্কার প্রার্থী মাহবুব আলম।
বিরল উপজেলা শাখা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে  গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে এ ঘোষনা দেন লাঙ্গল মার্কার প্রার্থী মাহবুব আলম।
প্রার্থী বলেন, আমার কাছে মনে হয়েছে এ নির্বাচন কতটুকু ফ্রি ফেয়ার হবে এবং বিশেষ করে আমি যে জায়গাটিতে এক্সাসাইজ দিতে চাই আপনার ভোট কাউন্টিং কতটুকু ট্রান্সপারেন্ট হবে এবং ডিক্লারেশন কতটুকু অথেন্টিকেশন হবে, এ নিয়ে আমি সন্দিহান এবং আই এম লিটল কনসাল্ট। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সবাইকে জানান দিতে চাই আজ থেকে আমি আমার সকল কর্মকান্ড বন্ধ রাখলাম, অব্যাহতি নিলাম এবং আমি এই ইলেকশন থেকে সরে দাড়ালাম।
এ সময় উপস্থিত ছিলেন বিরল উপজেলা জাতীয় পার্টীর  সাধারন সম্পাদক আফজাল হোসেন (দুলাল) ,যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সহ-সভাপতি লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক,  দপ্তর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য আব্দুস সাত্তার, ৬ নং ইউনিয়ন শাখা জাতীয় পার্টির সভাপতি তছলিম উদীনসহ উপজেলা, ইউনিয় ও পৌর শাখা জাতীয় পার্টি, যুব সংহতি, ও ছাত্রসমাজের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET