, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দুর্গম পাহাড়ী জনপদে ছুটে গেছেন মাটিরাঙ্গা জোনের চিকিৎসক দল




দুর্গম পাহাড়ী জনপদে ছুটে গেছেন মাটিরাঙ্গা জোনের চিকিৎসক দল

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১৭:১৩ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিতে র্দুর্গম পাহাড়ী জনপদে ছুটে গেছেন মাটিরাঙ্গা জোনের চিকিৎসক দল।জোন এলাকার নিয়মিত টহল দলের সেনাসদস্যরা স্থানীয়দের মাধ্যমে হামে আক্রান্তদের খবর পেলে দ্রæত মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ নাজমুস সাকিব ও মাটিরাঙ্গা হাসপাতালের ডাঃ শরীফ হোসেন এর নেতৃত্বে একটি মেডিকেল দল আক্রান্ত এলাকায় গিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।

শনিবার ৪ এপ্রিল বিকাল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুর্গম ও প্রত্যন্ত জনপদ হরিপুর্ণ কার্বারী পাড়া এবং তৈকাতাং হেডম্যান পাড়া এলাকার প্রায় ১৫-২০টি শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন ঐ মেডিকেল দল। এ সময় মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর তরফ থেকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাসকে আক্রান্ত এলাকার পরিস্থিতি জানালে তিনি চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এ সময় সেনাবাহিনী হাম আক্রান্ত রোগী সহ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। স্থানীয় মেম্বার মলেন্দ্র লাল ত্রিপুরা জানান,মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী চিকিৎসা ক্যাম্পেইন করে চিকিৎসা প্রদানের ফলে দুর্গম পাহাড়ী এলাকায় সাধারণ মানুষ খুবই উপকৃত হয়েছে । এ বিষয়ে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ নাজমুস সাকিব জানান,হামে আক্রান্ত ঐ এলাকার মানুষের মধ্যে টিকা দেওয়া নিয়ে সচেতনতা নেই। ফলে হাম সহ নানা অপুষ্টি জনিত রোগে আক্রান্ত শিশুদের আমরা চিকিৎসা দিয়েছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET