, , ,

শিরোনামঃ-




দুর্ঘটনার কবলে রাজশাহীর প্রশিক্ষণ বিমান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২১, ১৭:৫৮ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। গতকাল শনিবার বেলা ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনার ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানাগেছে। বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, চেসনা-১৫২ মডেলের এই প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। প্রশিক্ষণের সময় বিমানটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ে। এবং বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই ছিলেন পাইলটের আসনে। তার পাশে ছিলেন প্রশিক্ষণার্থী রায়হান গফুর। উত্তর দিক থেকে অবতরণের সময় বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। এ সময় উড্ডয়নের চেষ্টা করলে সামনের চাকাটিও গোড়া থেকে ভেঙে যায় এবং বিমানটি হুমড়ি খেয়ে নিচে পড়েন। এতে দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও দুই আরোহী অক্ষত রয়েছন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন ফ্লাইং একাডেমির কর্মকর্তারা। এবং দুর্ঘটনা কবলিত বিমানটি বিমানবন্দরের রানওয়েতে পড়ে থাকায় রাজশাহী-ঢাকা রুটের বিমান চলাচল সামরিক ভাবে বন্ধ রয়েছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET