, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দুর্যোগ মোকাবিলায় দমকলকর্মীদের ভূমিকা প্রশংসনীয় : ইউএনও সাজিয়া তাহের




দুর্যোগ মোকাবিলায় দমকলকর্মীদের ভূমিকা প্রশংসনীয় : ইউএনও সাজিয়া তাহের

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২০, ২১:০৫ | 932 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দেশে সংগঠিত সকল দুর্যোগ মোকাবিলায় ফায়ারসার্ভিস কর্মীদের অপরিসীম ভূমিকা রয়েছে। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে ফায়ারসার্ভিস কর্মীরা দেশ ও জাতীর জন্য কাজ করছেন। চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতেও আপনাদের আন্তরিক ভূমিকা প্রশংসনীয়। আশা করি অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল দুর্যোগ মোকাবিলায় আপনারা অসামান্য অবদান রাখবেন।  “প্রশিক্ষণ-পরিকল্পনা-প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ছাগলনাইয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার লিডার আবুল কালাম’র সভাপতিত্বে ও লিডার নজরুল ইসলাম’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ছাগলনাইয়া স্টেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ছাগলনাইয়া স্টেশনে কর্মরত সদস্যদের বিনোদনের জন্য একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET