২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দেশব্যাপী সাড়ে চার লাখ অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেবে ব্র্যাক




দেশব্যাপী সাড়ে চার লাখ অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেবে ব্র্যাক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৮, ১৬:৪৮ | 719 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
আজ   আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস। বাংলাদেশ থেকে দারিদ্র্য নিরসনে সরকারের পাশাপাশি ব্র্যাক নিরলসভাবে কাজ করে চলেছে। এক্ষেত্রে ব্র্যাকের বহুমুখী কর্মকা-ের মধ্যে ‘অতিদরিদ্র কর্মসূচি’ দুই বছর মেয়াদী একটি বিশেষ উদ্যোগ যা ইতিমধ্যে চরম দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে।
কর্মসূচিটির আওতায় ব্র্যাক ২০০২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের ৪৭টি দারিদ্র্যপীড়িত জেলার ১৮ লাখের বেশি নারী এবং তাদের পরিবারকে চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছে। ২০১৬ সালে ৭৯ হাজার ৪৮০টি চরম দরিদ্র পরিবারকে অতিদরিদ্র কর্মসূচির সহায়তার আওতায় আনা হয়েছে। ২০২০ সালের মধ্যে আরও সাড়ে চার লাখ পরিবারকে সহায়তা করার লক্ষ্যমাত্রা সামনে রেখে ২০১৮ সালে বাংলাদেশের ৪৫টি জেলার ২৩৮টি উপজেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৫০০টি পরিবারের জন্য অতিদরিদ্র কর্মসূচির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলা অন্যতম। ২০১৮ সালে এই জেলার ৩ টি উপজেলার ১৩৯০টি পরিবারকে অতিদরিদ্র কর্মসূচির সহায়তার আওতায় আনা হয়েছে।
ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচিতে অংশগ্রহণকারী পরিবারগুলোর ৯৫%-এর  ‘অতিদরিদ্র অবস্থা’ থেকে  উত্তরণ ঘটে। ব্র্যাকের কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সি-গ্যাপ আটটি দেশে এই মডেলকে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করে এবং সাফল্য পায়। ক্রমে এই মডেলটি বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে। এই কর্মসূচির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আর্থ-সামাজিক বাস্তবতা এবং অন্যান্য প্রেক্ষাপট অনুযায়ি মূল কাঠামো ঠিক রেখে কর্মসূচির আওতাভুক্ত কার্যক্রমগুলো কী হবে তা নির্ধারণ করা যায়। ফলে বর্তমানে ৪৩টি দেশের সরকার ও বেসরকারি সংস্থা নিজ নিজ দেশে এই কর্মসূচি পরিচালনা করে অতিদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET