যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দেশের একমাত্র আদর্শিক দল হচ্ছে আওয়ামী লীগ আর আদর্শিক প্রতীক হচ্ছে নৌকা।
দেশের খেটে খাওয়া মানুষ সেই আদশিক দল আওয়ামী লীগকে বুকে ধারণ করে নৌকা প্রতীকে ভোট দেয়। কারণ নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে।
কেশবপুরের দলের মধ্যে যে মতপার্থক্য ছিল, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আমি সকল পর্যায়ের নেতা-কর্মীদের একটা প্লাট ফর্মে নিয়ে এসেছি।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অংগ সংগঠন এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। আগামী ২৯ মার্চ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে শক্তিশালী আওয়ামী একাট্টা হয়ে নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবে।
সোমবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সংগঠনের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বি.এম. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলার ভান্ডারখোলা বাজারে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গৌতম রায় ও বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী অধ্যাপিকা রেবা ভৌমিক, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আজাদ আবেদীন, রওশন আলী, সামীদ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, ছাত্রলীগের মুন্নাফ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সহ-সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগনেতা আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সিনিয়র আওয়ামী লীগনেতা সন্তোষ দাস, আলতাফ হোসেন বিশ্বাস, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, অধ্যক্ষ মশিয়ার রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সাগরদাঁড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, মজিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফাতেমা খাতুন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, আওয়ামী লীগনেতা কবির হোসেন, মাওঃ আব্দুল হালিম, শহিদুজ্জামান শাহিন, জি এম আলতাফ হোসেন, জি এম হাফিজুর রহমান, মশিয়ার দফাদার, আব্দুর রশিদ, মিজানুর রহমান বাবু, জিয়াউর রহমান জিয়া, আমিন উদ্দীন, আঃ রউফ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, আক্তারুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, উজ্জ্বল, স্বেচ্ছাসেবক লীগনেতা আবুল বাসার খান, মাসুদুর রহমান, পৌর কাউন্সিলর মেহেরুন নেসা মেরী, পৌর কাউন্সিলর মনিরা খানম, ইউপি সদস্য কামাল হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, ইউপি সদস্য মৃণাল দাস, ইউপি সদস্য নাদিরা বেগম









