, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে নতুন স্বপ্ন দেখাচ্ছে ডুমুরিয়ার ভেনামি চিংড়ি




দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে নতুন স্বপ্ন দেখাচ্ছে ডুমুরিয়ার ভেনামি চিংড়ি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২২, ১৭:৪৪ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে ভেনামি চিংড়ি চাষে এই প্রথম পূর্ণ সফলতা দেখিয়েছেন খুলনার ডুমুরিয়ার চাষী প্রফুল্ল রায়। পরীক্ষামূলক ভেনামি চিংড়ি চাষে তার প্রথমবারের সাফল্যকে ছাড়িয়ে গেল দ্বিতীয় ধাপ। তিনি যশোরের এমইউসি ফুড মালিক শ্যামল কুমার দাসের সহযোগিতা নিয়ে খুলনা জেলার ডুমুরিয়া এবং বটিয়াঘাটা সীমান্তবর্তী চকশৈলমারি এলাকায় গড়ে তোলেন ভেনামীর পাইলট প্রকল্প। সেমি-ইনটেসিভ পদ্ধতিতে লবন পানিতে ১২ একর জলাশয়ে ১২টি পুকুরে ২৪ লাখ ভেনামি চিংড়ি চাষ করেছেন।
জানা গেছে, খুলনার কাজিবাছা নদীর নোনা পানি দিয়ে সেমি-ইনটেনসিভ পদ্ধতিতে চাষ হচ্ছে ভেনামি চিংড়ি। পোনা ছাড়ার ৯০ দিনের মাথায় একটি পুকুর থেকে প্রথম আহরণ করা হয় ২৫০ কেজি চিংড়ি। গড় বডি ওয়েট পাওয়া যায় ০.৩৪ গ্রাম। লোকাল বাজারে ৬৬০ থেকে ৬৯০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। হেক্টর প্রতি সাড়ে ১০ থেকে ১২ মেঃটন উৎপান হবে বলে আশা করছেন খামারি।
চাষী এনকে ফিডের স্বত্বাধিকারী প্রফুল্ল কুমার রায় জানান, এযাবত তিনি বাগদা চিংড়ি চাষ করে আসছেন। এমইউসি ফুডের স্বত্ত্বাধিকারী যশোরের শ্যামল দাসের অনুপ্রেরনায় যৌথভাবে ভেনামি চিংড়ি চাষ শুরু করে এবং ১২ একর জলাশয়ে ১২টি পুকুরে ২৪ লাখ ভেনামি চিংড়ি চাষ করেন। দুদিন হলো মাছ ধরা শুরু হয়েছে। মাছের গড় বডি ওয়েট পাওয়া গেছে ৩৪ গ্রাম। হেক্টর প্রতি সাড়ে ১০ থেকে ১২ মেঃটন উৎপাদন হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, ভেনামি চাষে বাণিজ্যিক অনুমোদনের পাশাপাশি পোনা উৎপাদনের অনুমতি যদি পাওয়া যায় তাহলে বিশেষ করে দেশের দক্ষিনাঞ্চল তথা খুলনায় অর্থনৈতিক উন্নয়নে বিরল মাইলফলক হয়ে দাঁড়াবে।
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপার্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ হুমায়ুন কবির জানান, দীর্ঘ দুই দশক চেষ্টার পরে ২০১৮ সালে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সহযোগিতায় প্রথমবারের মতো খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে ভেনামি চিংড়ির চাষ করা সুযোগ হয়। কিন্তু করোনার কারনে প্রথম দুই বছর ভেনামি চাষ করতে পারেনি। ২০২১ সালে দেশে সর্ব প্রথম ভেনামি চিংড়ির চাষ শুরু হয় বিএফআরআই’র পাইকগাছার লোনা পানি কেন্দ্রে। সেখানে প্রতি হেক্টরে আমরা ১০ টন করে চিংড়ি পেয়েছি। দ্বিতীয় বারের মত পাইকগাছা, কক্সবাজারসহ বটিয়াঘাটার এনকে ফিডের সহযোগিতায় এই খামারে ভেনামি চিংড়ি চাষ করতে পেরেছি। এখানে দ্বিতীয় চাষের রেজাল্ট অত্যন্ত ভালো। অল্প জায়গায় অধিক ঘনত্বে ভেনামি চাষ হয়। এচাষ যদি বাংলাদেশে বৃদ্ধি করা যায় তাহলে দেশের হিমায়িত চিংড়ি রপ্তানি শিল্পে আমুল একটা বিপ্লব ঘটে যাবে।
সংসদ সদস্য খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ বলেন, ভেনামি চাষকে সম্প্রসারিত করা দরকার। তাহলে আমরা আন্তর্জাতিক বাজার ধরতে পারবো এবং আমাদের ফরেন কারেন্সি বেশি করে আসবে। আর এই চাষকে উৎসাহিত করার জন্য আমাদের হ্যাচারি করা দরকার। তবে হ্যাচারি করা টেকনিক্যাল বিষয় কিছুটা কঠিন হলেও আজকের যুগে টেকনোলোজি দিয়ে উপযোগী করে এখানে পোনা উৎপাদন করা যাবে বলে আশা রাখি এবং এই বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষনা করে এটাকে সফলতার দিকে নিয়ে যাবে, এই চাষকে উৎসাহিত করবে এবং আমাদের দক্ষিন-পশ্চিম উপকুলীয় অঞ্চলে যে জমি গুলি রয়েছে সেখানে ভেনামি চিংড়ি চাষ করতে পারলে দেশের দক্ষিণবঙ্গে অর্থনৈতিক উন্নয়নে রোল মডেল হবে।
১৯৭০ সালে প্রথমে আমেরিকায় ভেনামি চিংড়ি চাষ শুরু হয়। বর্তমান বিশ্ব বাজারে ৮০ শতাংশ রপ্তানি খাত দখল করে নিয়েছে এই চিংড়ি। বাগদার তুলনায় ৬গুন উৎপাদন ক্ষমতা বেশি। ফলে চিংড়ি শিল্পকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার লড়াইয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে ভেনামি। গলদা ও বাগদার উৎপাদনে সংকটের সময় ভেনামি চাষ দেখাচ্ছে আশার আলো। কম খরচে বেশি উৎপাদন করা সম্ভব ভিয়েতনামের এই ভেনামি চিংড়ি। তবে দেশে পোনা উৎপাদনের অনুমতি না দিলে আগ্রহ হারাবে চাষীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET