নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া থেকে প্রকাশিত পাঠকদের জনপ্রিয় দৈনিক দেশের বানী পত্রিকার ৭ম বর্ষপূতি পালন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ভেড়ামারা শুভেচ্ছা রেষ্টুরেন্টে পত্রিকার ৭ম বর্ষপূর্তি ৮ম বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক দেশের বানী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
দৈনিক দেশের বানী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি জাহিদ হাসান এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা প্রেসক্লাবের আহবায়ক ও যুগান্তরের প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু। ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও ভোরের কাগজ’র প্রতিনিধি ইসমাঈল হোসেন বাবু’র উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক, দৈনিক খোলা কাগজ ও আন্দোলনের বাজার পত্রিকার প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, জুনিয়াদহ স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন,
তাহের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর হাই সিদ্দিকী, ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুল হক, কাব্যকথা পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মোহাঃ আসমান আলী, কবি শাইজী আতিয়ার রহমান, মোঃ হাবিবুর রহমান (শাহজাহান), জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত খামারী মোঃ শাহিনুর রহমান, শেখ রাসেল, রেজাউর রহমান তনু, মানিক রায়, দৈনিক দেশের বানী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কে.এইস সাদিকুল আলম, দৌলতপুর প্রতিনিধি মোঃ বিল্লাল ও মিরপুর প্রতিনিধি মোঃ হীরা স্থানীয় গণমাধ্যম কর্মী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুষ্টিয়ার মুখ পত্রিকার প্রতিনিধি নোমান জহির রাজা। প্রধান অতিথি’র বক্তব্যে ইউএনও সোহেল মারুফ বলেন, দেশ ও জনগণের স্বার্থে দেশের বানী পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে থাকবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হোক দেশের বানী পত্রিকাটির পথচলা।
বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশনায় এগিয়ে রয়েছে দেশের বানী। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা এগিয়ে আসবেন। সত্যের সংবাদে নির্ভীক থাকায় দেশের বানী পত্রিকাটি আজ জনপ্রিয় ও পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে বিবেচিত।
Please follow and like us:









