, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার ডিক্লারেশন প্রদান।




দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার ডিক্লারেশন প্রদান।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১৮:৫১ | 1059 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও নিয়মিত প্রকাশনার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে দৈনিক আমাদের লক্ষ্মীপুর নামক স্থানীয় পত্রিকা গত ০৯ ডিসেম্বর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এই পত্রিকার ডিক্লারেশন প্রদান করেন। এসময় পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক বায়েজীদ ভূঁইয়ার হাতে পত্রিকাটির অনুমোদন কপি তুলে দেন জেলা প্রশাসক। জানা যায়, এর আগে বায়েজীদ ভূঁইয়া ঢাকা থেকে প্রকাশিত দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক এলান’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক-এর দায়িত্ব পালন করেন। এসময় পাঠকের কাছে এলান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বায়োজীদ ভূঁইয়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী লুধুয়া ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ব্যাপারে বায়োজিদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, পত্রিকাটি বিশ্বাসযোগ্য ও পাঠক প্রিয় করতে চাই। পাশাপাশি বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি পাঠককে সকল ধরনের বাড়তি তথ্য দিতে চাই’। এজন্য সাংবাদিকসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। খুব শিঘ্রই বাজারে আসবে বলেও জানান, দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকাটির সম্পাদক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET