জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন সাইফুল ইসলাম খোন্দকার মিলন। দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত বার্তা প্রেরণের মাধ্যমে ১০ জানুয়ারি ২০২৩ থেকে মিলন খোন্দকারকে দৈনিক কালবেলা পত্রিকার ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হয়। ইতিপূর্বে তিনি ফেনী থেকে প্রকাশিত দৈনিক প্রভাত আলো পত্রিকার ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি পদে দায়িত্ব পালন করে আসছেন। মিলন খোন্দকার ছাগলনাইয়া উপজেলাধীন শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর গ্রামের আব্দুল ওয়াদুদ খোন্দকারের ছেলে। পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন মিলন খোন্দকার।









