ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলার সাতভিটা এলাকায় অবস্থিত ফার্স্ট গ্লোরী স্কুলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। গত ২৬ মার্চ সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কতৃপক্ষ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাখল লাল বৈদ্য’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ লাল বল, হাবিবুর রহমান, সামসুন্নাহার, লায়লা আক্তার, নীলিমা শাহা, আয়শা আক্তার, টুম্পা আক্তার, মৌসুমি আক্তার, তানজিমা আক্তার, মো. স্বপন, মশিউর রহমান, সুমি আক্তার, মো. রাজ্জাক হোসেন, মো. রাজীব, মারিয়া আক্তার প্রমুখ।









