, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোহারের মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত 




দোহারের মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত 

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৩, ১৫:৩১ | 1056 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১৫ই আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও সকল শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ।
এসময় উপস্থিত বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, নেতৃত্ব ও দেশের প্রতি ভালোবাসার বিষয়টি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জনাব রিয়াজুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।  শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET