, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোহারে ‘আরব’ সংস্থার উদ্যোগে জাতীয় যুব দিবস পালন




দোহারে ‘আরব’ সংস্থার উদ্যোগে জাতীয় যুব দিবস পালন

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২২, ২৩:৫৯ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলার নারিশায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী করে এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব)। মঙ্গলবার সকাল ১০ টায় নারিশা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে যুব দিবসের আলোচনা সভা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগির হোসেন বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। যুবদের সঠিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সমাজ তথা দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব। এসময় তিনি নারিশা ইউনিয়নের সকল যুবদের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।
আরব সংস্থার নারিশা ইউনিয়ন প্রোগ্রাম কো-অর্ডিনেটর চিত্তরঞ্জন মজুমদারের সভাপতিত্বে এবং সাতভিটা যুব ফোরামের আহবায়ক ইমরান খান রাজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. কবিরুল, আরব সংস্থার নারিশা ইউনিয়ন সমাজ উন্নয়ন কর্মকর্তা সাজিদ মিয়া, আল-ইমরান, স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, জাকির হোসেন, মো. সোবাহান, মো. রাশেদুল ইসলাম, শাহিদ খান, জসিম ইমন এবং ‘আরব’ সংস্থার সকল শিক্ষিকা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুব দিবসের নানান স্লোগানে এক যুব র‍্যালী বের করা হয়। র‍্যালীটি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে বের হয়ে প্রধান সড়কে এসে শেষ হয়। সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আলোচনা সভা র‍্যালীটি বাস্তবায়ন করে আরব সংস্থা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET