, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২৩, ২০:৫২ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও   প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সাংসদ অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসানুল আস্কার হাসু, জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মজিবর রহমান মাস্টার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল, দৌলতপুর উলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার তৌহিদুল ইসলাম, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সর্দার আতিয়ার রহমান আতিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউল ইসলাম মহি, উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফ উদ্দিন ডাক্তার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক রকিবুল করিম রিংকু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াসিম কবিরাজ প্রমুখ।
আওয়ামী লীগ নেতারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, আগামী সংসদ নির্বাচনে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন আমরা তার হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং নির্বাচিত করবো।
আলোচনা সভা শেষে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET