, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে গাইবান্ধায় বাসদ (মার্কসবাদী’র) বিক্ষোভ-সমাবেশ




দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে গাইবান্ধায় বাসদ (মার্কসবাদী’র) বিক্ষোভ-সমাবেশ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২১, ১৮:৫৮ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা চালুসহ হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির পরিকল্পনাকারী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পুজামন্ডপে সাম্প্রদায়িক হামলা ভাংচুরের বিচারের দাবীতে বাসদ (মার্কসবাদী’র) উদ্যোগে গাইবান্ধায় জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য গোলাম ছাদেক লেবু, নিলুফার ইয়াসমিন শিল্পী ও মাহবুবুর রহমান খোকা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু শাসকগোষ্ঠী বারে বারে এই সম্প্রীতি নষ্ট করার জন্য হিন্দু-মুসলিম বিদ্বেষ সৃষ্টি করে অথবা পরোক্ষ ভাবে মদত দেয়। আবার কখনো দেশে মূল সংকট থেকে দেশের মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এসব কাজ করে। এখন মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে পারছে না। মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠছে। জনস্বার্থে রেশনিং ব্যাবস্থা চালু, গরীব মানুষদের জন্য টিসিবি’র কেন্দ্র ও পন্যের পরিমাণ বাড়ানো ও ১০ টাকায় ও এম এস এর চালের দাবি জানান। বিদ্যুতের লোড শেডিং এ জনজীবন বিপর্যস্ত। বেকারত্ব, নারী-শিশু নির্যাতন বেড়েই চলছ। সেই সময়ে এমন ঘটনা ঘটনোর উদ্দেশ্য সহজেই বুঝা যায়। তারা আরো বলেন এই অবিলম্বে উস্কানিদাতা, হামলা ভাংচুরের সাথে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী ও সেই সাথে এই গণবিরোধী সরকারের সিন্ডিকেটসহ দূর্ণীতি-অনিয়মের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET