সাওতাঁল আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদি মুর্মু ভারতের ১৫ তম এবং বিশ্বের প্রথম আদাবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও আদাবাসিদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি।
উপজেলা আদাবাসি উন্নয়ন সমিতি ও বাংলাদেশ সারি সারণা গাঁওতা এর আয়োজনে সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে উৎসব মুখর পরিবেশে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মাদলের তালে তালে নেচে নেচে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মীনার চত্তরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় আদাবাসি উন্নয়ন সমিতির সভাপতি ও বাংলাদেশ সারি সারণা গাঁওতা কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক চুন্নু টুডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাঞ্জু হাসদা, বাংলাদেশ সারি সারণা গাঁওতা ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাহেব মুর্মু, আদিবাসী যুব ফোরামের সভাপতি শ্রীমান সরেন, সাধারণ সম্পাদক জিবন মুর্মু,আদিবাসী ছাত্র ইউনিয়নের সভাপতি রাজেন মার্ডিসহ বিভিন্ন স্তরের আদিবাসী নেতৃবৃন্দগণ।
এসময় বক্তারা বলেন সারা বিশ্বে বসবাসরত আদিবাসীগণ নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যচ্ছে, তারই স্বীকৃতি স্বরুপ আদিবাসী সম্প্রদয়ের দ্রৌপদি মুর্মু ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। আলোচনা সভাশেষে বেসরকারী সংস্থা বেসিক এর সহোযোগিতায় মিষ্টি বিতরণ করা হয়।









