২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে ঈদ উপহার ফুডপ্যাকেজ বিতরণ 




ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে ঈদ উপহার ফুডপ্যাকেজ বিতরণ 

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ২৭ ২০২৩, ১৮:০৯ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে দরিদ্র, দুঃস্থ ও  অসহায় ৬০ পরিবারে মাঝে ঈদ উপহার হিসেবে ফুডপ্যাকেজ বিতরণ করা হয়েছে। এ ফুড প্যাকেজ  এর মধ্যে ছিলো-চাউল-৫কেজি,ডাউল-১কেজি,  চিনি-১কেজি,সয়াবিন তেল ১ লিটার, লবণ-১ কেজি প্যাকেট, সেমাই-১ প্যাকেট,দুধ-১ প্যাকেট এবং ১ লাক্স সাবান।

সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের ১০  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনদরদি, সমাজসেবক   হাজী মোঃ আব্দুস সাত্তারের সহযোগিতায় 

মঙ্গলবার (২৭ জুন)  ১০ টায় সিরাজগঞ্জ  পৌরএলাকার ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের কার্যালয় হতে   উক্ত ফুড প্যাকেজ বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর, ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের  সভাপতি, ১০ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি  বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক  হাজী মোঃ আব্দুস সাত্তার। 

এসময়ে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সহ-সভাপতি  মোঃ মনিরুজ্জামান চাঁন, সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ মাসুদ রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নিদান সেখ, সহসাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম টেক্কা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য মোঃ রুহুল আমিন, মোঃ উজ্জ্বল হোসেন বাবু, মোঃ সোহেল রানা, মোঃ আব্দুল মালেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপকার ভোগীরা ফুড প্যাকেজ পেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET