বগুড়ার ধুনটে দি মেসেজ ফাউন্ডেশন ও সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ইয়াতিমখানার ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মাঝবাড়ী হাফেজিয়া মাদ্রাসা, ঝিনাই-ছোট চাপড়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, বড়িয়া দারুল উলূম কওমী মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি জিন্নাহুর রহমান রাকিবের তত্বাবধায়নে ছাত্র-শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ কামরুল হাসান, ঝিনাই ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ জহুরুল ইসলাম, জেলা শুব্বানের সভাপতি নাজির আহম্মদ, সাংগঠনিক সম্পাদক, নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রানা, আমরা ধুনটবাসী সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজফুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী প্রভাষক সাইফুল ইসলাম নাবিল, সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম শ্যামল, গোলাম আযম, রুবেল হুসাইন, মানিক মিয়া, আবু সাঈদ, মেহেদী হাসান রাকিব, ছোয়াইব আনাম সাকিব, রিজওয়ান রিফাই, মাঝবাড়ী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ রফিকুল ইসলাম, শিক্ষক আয়নাল হক, ঝিনাই-ছোট চাপড়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার মুহতামিম হাফেজ আব্দুল মান্নান, বড়িয়া দারুল উলূম কওমী মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষক মাওঃ আব্দুর রাসেদসহ স্বানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ও মাদরাসা কমিটি।









