বগুড়ার ধুনটে গত ২৫ ফেব্রুয়ারী ২০২০ মঙ্গলবার গোপালপুর খাদুলী গ্রামের জামাল উদ্দিনের ছেলে জামরুল ইসলামের দায়ের করা চুরি মামলার প্রধান আসামীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলা সুত্রে জানা যায়, গত সোমবার রাতে বগুড়ার ধুনট উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের জামাল উদ্দিনের ছেলে জামরুল ইসলামের গরু চুরির সময় আন্তঃজেলা চোর দলের সক্রিয় ৩ সদস্যকে আটকের পর গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে এলাকাবাসি। গণধোলাইয়ে আহতরা হলো উপজেলার চৌকিবাড়ি গ্রামের হরিপদর ছেলে বানিয়া চন্দ্র (৩৫), খাদুলী গ্রামের কামারপাড়া এলাকার তমেজ উদ্দিনের ছেলে আব্দুস ছালাম (৪২) ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। এ ঘটনায় আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপরদিকে ঘটনার পরের দিন মঙ্গলবার জামরুল ইসলাম ধুনট থানায় ওই ৩জন সহ অজ্ঞাত আরো কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। মামলার পর আসামীদের পুলিশি নিরাপত্তায় চিকিৎসা দেয়া হয়।
শুক্রবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামলার প্রধান আসামী উপজেলার চৌকিবাড়ি গ্রামের হরিপদর ছেলে বানিয়া চন্দ্র (৩৫) এর মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত বলেন, জামরুল ইসলামের দায়ের করা চুরি মামলার প্রধান আসামী বানিয়া চন্দ্র বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যু বরণ করেছে। এক প্রশ্নের জবাবে বলেন শনিবার মৃতের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









