, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ধুনটে ছাগল ঘাস ক্ষেত নষ্ট করায় প্রতিপক্ষের হামলায় আহত ৩




ধুনটে ছাগল ঘাস ক্ষেত নষ্ট করায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০১৯, ১৬:৩৫ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে ছাগল ঘাসের ক্ষেত নষ্ট করায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন উপজেলার কাদাই উত্তর পাড়ার মৃত. দিরাজ প্রামানিকের ছেলে ছকুমদ্দিন, তার স্ত্রী টপি খাতুন ও তার ছেলের বউ সুমাইয়া খাতুন। এঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ ও বাদী সূত্রে জানা যায়, উপজেলার কাদাই গ্রামের উত্তর পাড়ার মৃত গফুর আলীর ছেলে মুখর আলীর পরিবারের ছাগল একই গ্রামের ছকুমদ্দিনের ঘাসের ক্ষেত নষ্ট করতে থাকে। গত ২৮/১১/২০১৯ ইং তারিখে বিকাল অনুমান সাড়ে ৩ টার দিকে ছাগল গুলোকে ধরে বাড়ীতে নিয়ে আসে ছকুমদ্দিনের স্ত্রী টপি খাতুন। এঘটনায় ছকুমদ্দিনের বাড়ীতে এসে ছাগল ধরাকে কেন্দ্র করে ছকুমদ্দিনের স্ত্রী টপি খাতুন ও ছেলের বউ সুমাইয়া খাতুনের সাথে মুখর আলী (৬০), তার ছেলে শান্তি মিয়া, অফফের আলী ও কন্যা লিপি খাতুনের সাথে কথা কাটা কাটি হয়। কথা কাটা কাটির এক পর্যায়ে মুখর আলীর হুকুমে তারা টপি খাতুন ও সুমাইয়ার খাতুনকে অকথ্য ভাষায় গালি গালাজ করে ও মারমুখি আচরণ করে। সুমাইয়া খাতুন এগুলোর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে টপি খাতুন ও সুমাইয়ার পড়নের কাপড় টেনে হিচরে ছিড়ে বিবস্ত্র করে লিপি খাতুন ও তাদের কিল ঘুসি লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে রক্তাক্ত জখম করে অফফের আলী। তখন ছকুমদ্দিন তাদের উদ্ধার করতে এলে তাকেও শান্তি মিয়া দাড়ি ধরে টানা হেচরা করে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে কিল ঘুসি মেরে ফোলা জখম করে। এবং মারামারির সময় মুখর আলী ছকুমদ্দিনের ছেলের ঘরে ঢুকে বাক্সের তালা ভেঙ্গে ৫০ হাজার টাকা অসৎ উদ্দ্যেশে বের করে নেয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা বিভিন্ন প্রকার প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়ার তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে টপি খাতুন কে চিকিৎসার জন্য ভর্তি করে নেয় এবং অপর ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET