, , ,

শিরোনামঃ-




ধুনটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০১৯, ১৮:৩০ | 1098 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ এর উদ্বোধন হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ধুনট সরকারী এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনিল নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা তোহিদুল ইসলাম, বগুড়া সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, যুগ্ন মাধারন সম্পাদক বাহাদুর আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ২৫ নভেম্বার ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ শেষ হবে। ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে বগুড়ার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এ সপ্তাহরে উদ্বোধন করা হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয় চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি। ( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET