, , ,

শিরোনামঃ-




ধুনটে থানায় অভিযোগ দায়ের করায় বাদীকে মারপিট

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ২২:১৮ | 1043 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে থানয় অভিযোগ দায়ের করায় বাদী ও তার ছেলে কে পথরোধ করে মারপিটের ঘটনা ঘঠেছে। শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার মানিক পোটল গ্রামের খলিলের বাড়ির পাশ্বে মেঠোপথে এ ঘটনা ঘটে। এ বিষেয় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।

বাদী ছোহরাফ হোসেন জানান, উপজেলার চিথুলীয়া মৌজার জেল নং ১৯, ৪০৬ খতিয়ানে ৫৭৯, ৫৮০ ও ৫৮১ দাগে ৩৩ শতাংশ জমি ক্রয় সূত্রে পাপ্ত সম্পত্তি। উক্ত জমিতে আমি বিভিন্ন জাতের গাছ লাগিয়ে ভোগ দখল করে আসতেছি। একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে তাহেরুল ইসলাম ওরফে তরিকুল (৪৫), ডপিন (৩৫), টিটুল (৪০), মেসের শেখের ছেলে আব্দুর রউফ (৫০) ও বেল্লালের ছেলে উজ্জল ৩৫) জোরপূর্বক জবর দখল করার পাঁয়তারা করে আসছিলো। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠক করাও হয়েছে। কিন্তু উপরে উল্লখিত ব্যাক্তিরা সালিশ বৈঠক না মানার কারনে গত ২০ নভেম্বর তারিখে সন্ধ্যা ৬ টা দিকে তারা আমার জমিতে রোপন কার ৪টি ইউক্যালিপ্টার গাছ কর্তন করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমি তাদের বিরুদ্ধে গত ২২ নভেম্বর ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এমতোবস্থায় ২৩ নভেম্বর রাত সাড়ে ৯টায় আমি ও আমার ছেলে সুইট তালুকদার মোটর সাইকেল যোগে মানিক পোটল থেকে বাড়িত যাচ্ছিলাম। উপরে উল্লেখিত ব্যাক্তিরা তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করার কারনে তারা আমার মোটর সাইকেল পথরোধ করে মটর সাইকেল ভাংচুর করে আমাকে ও আমার ছেলে কে মারপিট করে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আামাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, গাছ কর্তনের বিষয়টি লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তীতে বাদী ও তার ছেলের মারপিটের ঘটনা মৌখিক ভাবে শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET