বগুড়ার ধুনটে রাতের আধাঁরে পরপর ২ দিন স্যানেটারী কারখানায় হানা দিয়ে সদ্য তৈরীকৃত খুটি ও ল্যাট্রিনের পাট ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৬ এপ্রিল ২০২০ সোমবার ও সম্প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, এলাকায় জয়শিং গ্রামের মৃত ছমির উদ্দিন মন্ডলের ছেলে মোস্তাফিজার রহমান এনজিও ঋণ নিয়ে দির্ঘদিন ধরে রিসাদ স্যানেটারী ল্যাট্রিন নামের একটি কারখানা পরিচালনা করে আসছে। ঘটনার ওই দুই দিন রাতে লোক চক্ষুর আঁড়ালে দূর্বৃত্তরা কারখানায় প্রবেশ করে সিমেন্টের খুটি, ল্যাট্রিনের পাট ও ¯øাপ ভাংচুর করে।
মোস্তাফিজার রহমান জানান, পরপর দুই বারের ঘটনায় পরের দিন আমি ভেঙ্গে ফেলা খুটি আবারও সংস্কার করি। ওই ঘটনায় আমার কারখানার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, এ ঘটনা কে করেছে, কারা করেছে ধরতে না পারলেও আমি আন্দাজ করতে পারছি। এমন ঘটনায় আইনের আশ্রয় গ্রহন করবে বলে জানান মোস্তাফিজার রহমান।









