বগুড়ার ধুনটে ৫২৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের অর্থায়নে ও ধুনট উপজেলা শাখার আয়োজনে ৫২৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স (কাব) এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা।
এ সময় ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, ধুনট সরকারী এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, স্কাউট সংশ্লিষ্ট শিক্ষার্থীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Please follow and like us:









