, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নগরীর ৬শ” ৩৪জন হোটেল ও দর্জি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান জেলা প্রশাসনের




নগরীর ৬শ” ৩৪জন হোটেল ও দর্জি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান জেলা প্রশাসনের

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২০, ১৯:২৮ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা দেশে ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন’ এর কারণে কর্মহীন হয়ে পড়া নগরীরর ৬শ” ৩৪জন হোটেল ও দর্জি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রাঙ্গণের শ্রম অধিদপ্তর অফিসের সামনে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খুলনা জেলা প্রশাসন এর আয়োজনে সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি থেকে এ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান, বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, সড়ক ও জনপদের তত্ত¡াবধায়ক প্রকৌশলী তাপসী দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান ও রাসেল নূর, খুলনা মহানগর শ্রমিকলীগ এর সাধারণ সম্পাদক রনজিৎ ঘোষ প্রমুখ।

উল্লেখ্য, সামজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর উদ্ভাবনী উদ্যোগ ‘Door to Door Essential Goods Distribution in Corona Crisis through Digital Survey’ এর অংশ হিসেবে বিশেষ ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’ এর আওতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET