নাঙ্গলকোট প্রতিনিধি-
নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা গত সোমবার সন্ধ্যায় ঢালুয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য গোলাম মাওলা ছুট্রুর সঞ্চালনায় ও নব-নির্বাচিত সভাপতি খ.ম জিল্লুর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক আহবায়ক আবু তাহের বিএসসি। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি অধ্যাপক তবারক উল্যাহ, আমানুল্লাহ মজুমদার, মাষ্টার ইলিয়াস ভুইঁয়া, আবু বক্কর ছিদ্দিক, আব্দুর রহিম বাবুল, সফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বেলাল হোসেন, মাষ্টার সাইদুল হক, সদস্য মাষ্টার কেফায়েত উল্যাহ, আবুল হাশেম বিএসসি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক আলম প্রমুখ। অনুষ্ঠানে নব-গঠিত কমিটির পক্ষ থেকে বিদায়ী আহবায়ক আবু তাহের বিএসসিকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া নব-গঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি খ ম জিল্লুর রহমান নাঙ্গলকোটের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভুঁইয়াসহ ইউনিয়ন আওয়ামীলীগের নিহত নেতাদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।









