, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২২, ১০:২০ | 754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে প্রায় ১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, ভূট্টা, পেঁয়াজ, সূর্যমুখী, গম, চিনাবাদাম, উফশী বোরো এবং হাইব্রিড বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৫৪ লাখ টাকা ব্যয়ে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম।
উপ সহকারী কৃষি অফিসার জুনায়েদ হাসানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ হামিদ প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET