কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে “কুকুরের ব্যাপকহারে টিকাদান কার্যক্রম (এমডিভি) উপলক্ষ্যে অবহিতকরন সভা গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবদাস দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রায়হান মেহেবুব। বিশেষ অতিথি পৌর মেয়র আব্দুল মালেক, প্রাণীসম্পদ কর্মকর্তা আশরাফুল হক, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুর রহমান ফিরোজ, মেডিকেল অফিসার ডাঃ আরিফ ইমরান, এমডিভি সুপারভাইজার মোঃ শাকিল আহমেদ, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল প্রমুখ।









