, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত




নাঙ্গলকোটে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২৩, ২০:০৩ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কুকুরিখিল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মজুমদার স্মৃতি পাঠাগারের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বুধবার মাহিনী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ফাউন্ডেশন চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ছেরাজুল হক, ঝিকুটিয়া ইসহাস মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফ, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, মাহিনী উচ্চ বিদ্যালয় বিদ্যুৎশাহী সদস্য ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কবির আহম্মেদ মজুমদার, ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাহিনী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওহিদ উল্লাহ, অভিভাবক সদস্য মাওলানা হাফেজ আমিন, হিরণ প্রমুখ এবং অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল হান্নান রিয়াদ।
অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। বিদ্যালয়ের অধ্যায়রত সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারীকে ক্রেষ্ট ও নগদ অর্থ এবং হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিদ্যালয় ইউনিফর্ম বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET