, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন




নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৩, ১৯:৫১ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামে বাকপ্রতিবন্ধী মো: ই¯্রাফিলের (৩৮) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকার শতশত নারী-পুুরুষ সোমবার বিকেলে আটিয়াবাড়ি মজুমদার মার্কেট সড়কে মানববন্ধন করেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ডিসেম্বর শুক্রবার বিকেলে আটিয়াবাড়ি গ্রামে বাকপ্রতিবন্ধী ই¯্রাফিলের পিতা আহসান উল্ল্যাহর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের লিটন, রিপন, আরিফ, সাকিবের সাথে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে তারা গ্রামে মাইকিং করে, একই গ্রামের আব্দুল মতিনের ছেলে আবুল খায়ের, আবুল খায়েরের ছেলে আরিফ, মান্নানের ছেলে রিপন, মহিবুল্লাহর ছেলে জামাল উদ্দিন, বেচু মিয়ার ছেলে মহিউদ্দিন, একই গ্রামের লিটন, শাকিবসহ ৪০/৫০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে ২০/৩০টি বাড়িঘর কুপিয়ে পিটিয়ে হামলা করে এবং নুরুল আমিন এর বসতঘরে প্রবেশ করে তার পূত্রবধু কাউসার আক্তারের ২টি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল নিয়ে যায়।
এ সময় বাকপ্রতিবন্ধী ই¯্রাফিল শোর চিৎকার শুনে স্থানীয় সাফায়েত হোসেনের বাড়ি থেকে বের হলে তাকে সন্ত্রাসী বাহিনী ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে পরে তার অবস্থা আশংকা জনক হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাঙ্গলকোট থানা পুলিশ জাতীয় জরুরী সেবায় ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে মানববন্ধনে বক্তারা বলেন, আটিয়াবাড়ি গ্রামে যাহারা বাড়িঘর ভাংচুর, লুটপাট ও বাকপ্রতিবন্ধী ই¯্রাফিলের উপর হামলা করে কুপিয়ে আহত করেছে তাদেরকে আইনের আওতায় এনে দোষীদের শাস্তির দাবী জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আবু ইউছুফ, জামাল উদ্দিন, সাফায়েত হোসেন, তনু মিয়া, হানিফ ভূঁইয়া, আব্দুল মতিন, নাছিমা বেগম, আহসান উল্লাহ, রোকেয়া বেগম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET