, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক




নাঙ্গলকোটে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২০, ২২:৫৯ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে মঙ্গলবার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। একই দিন তিনি উপজেলার হেসাখাল ইউপির নঈম নিজাম কলেজ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে আমার বাড়ী আমার খামারের উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। পল্লী সঞ্চয় ব্যাংক আপনাদের এটা আমার না। তাই নিজেকে স্বাবলম্বী করতে হলে সকল ধরণের কৃষি কাজ করতে হবে। আপনাদের ছেলে মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে লেখাপড়ার বিকল্প নেই। আপনারা বাড়ীর পাশের ডোবায় প্রয়োজনে ঋণ নিয়ে মাছ চাষ করুন। যার ফলে আপনি হবেন লাভবান আর দেশ হবে উন্নত। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে রুপান্তরিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান জালাল আহম্মদ ভূঁইয়া, নঈম নিজাম কলেজ অধ্যক্ষ অব্দুল মতিন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET