, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ




নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২২, ২০:৪৫ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিন ইউনিয়নের মালিপাড়া বৌদ্দপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মজুমদারের স্ত্রী ফাতেমা বেগমের নামে মুজিব বর্ষ উপলক্ষে বরাদ্ধকৃত ঘর নির্মাণে অনিয়মেয়র অভিযোগ করেন তার ছেলে খুরশিদ আলম মজুমদার।

অভিযোগ সুত্রে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দকৃত ঘর নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধা মৃত মমতাজ উদ্দিন মজুমদারের স্ত্রী ফাতেমা বেগমের নামে ১৫ লাখ ১১ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। ঘর নির্মানে দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান মিয়াজী এন্টারপ্রাইজ। কিন্তু মিয়াজি এন্টারপ্রাইজ কাজ না করে কবির আহাম্মদ মজুমদার নামে এক ঠিকাদারের নিকট তা বিক্রি করে দেন বলে জানান মুক্তিযোদ্ধা সন্তান খুরশিদ আলম। ঘর নির্মানে সিডিউল অনুযায়ী কাজ না করা, সঠিক ভাবে ঢালাই না করা, ত্রুটিপূর্ন কাজ করা সহ বিভিন্ন অভিযোগ করেন ভূক্তোভোগী খুরশিদ আলম। ১৫ লাখ ১১ হাজার টাকা বরাদ্দের মধ্যে ৭/৮ লাখ টাকায় যেনতেন ভাবে ঘর নির্মানের অভিযোগ করেন ভূক্তভোগীরা। এসব অভিযোগ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে নালিশ দিয়েও কোন প্রতিকার পাননি বলে সাংবাদিকদের জানান তিনি।
এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল হক বলেন. আমরা সিডিউল অনুযায়ী কাজ করছি। কাজে কোন রকম ত্রুটি হচ্ছে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার বলেন, কাজ সঠিক ভাবে হচ্ছে। আপনারা সরেজমিনে যাচাই করে দেখতে পারেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET