, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন




নাঙ্গলকোটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২২, ২০:৫৯ | 758 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ উপজেলা আহবায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কুমিল্লা জেলা কমিটির সভাপতি তুষার আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক ফিরোজ খান।
সদস্য সচিব হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাছান, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এয়াকুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মজুমদার, বাশিস উপজেলা সভাপতি আবু বকর সিদ্দিক লিটন, বেগম জামিলা বালিকা স্কুল প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া, লাকসাম উপজেলা সম্পাদক জালাল আহম্মেদ প্রমূখ।
অনুষ্ঠানে শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মতামতের ভিত্তিতে তাজুল ইসলামকে সভাপতি, এয়াকুব আলীকে সহ-সভাপতি, হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক ও রাসেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET