, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • নাঙ্গলকোটে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা




নাঙ্গলকোটে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৪, ১৬:৫৩ | 997 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দৈনিক যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালী শুরু করে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ এলাকায় গিয়ে শেষ হয় । দৈনিক যুগান্তর নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য মহিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য শামিমুর রহমান, সাংবাদিক জেসি আলভী, নুরুন নবী। এছাড়াও র‌্যালিতে উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক ও তাজুল ইসলাম মিয়াজী প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET