, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২০, ২১:৫৮ | 1065 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার নাঙ্গলকোট এ আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উদযাপন করা হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আবদুল মালেকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা আ’লীগ প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, মৌকারা ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আ’লীগ সহসভাপতি আবুল খায়ের আবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, তৌহিদুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এম এ হামিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ সভাপতি ওবায়দুল হক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET