, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • নাঙ্গলকোটে লেখকদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত




নাঙ্গলকোটে লেখকদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৩, ২১:০৭ | 2186 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে লেখকদের প্রিয় সংগঠন ‘নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন’র উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা (১২.০৮.২৩) শনিবার বিকাল ৪টায় সংগঠনের অফিস নাঙ্গলকোট বাজারের এনসিসি ব্যাংকের নীচতলায় অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কবিও শিক্ষক মো: তাজুল ইসলাম। তিনি বলেন-‘সংগঠনটির ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিগত সময়ের ৯জন সভাপতি ও ৯জন সেক্রেটারি সংগঠনের এই সাপ্তাহিক সাহিত্য আড্ডা ধারাবাহিকভাবে দক্ষহাতে এগিয়ে নিয়েছেন। বিশেষ করে সংগঠনের সাবেক সভাপতি হিসেবে ফারুক শাহরিয়ার, অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, কবি এস এম আবুল বাশার, শফিকুর রহমান রেজা, মোহাম্মদ সোহরাব হোসেনদের অনেক শ্রম ঘাম ও স্বপ্ন রয়েছে।’
কবি আফজাল হোসেন মিয়াজী বাবাকে উৎসর্গ করে ‘নিজের লেখা কবিতা’ পাঠ করে শুনান, ফররুখ আহমদের সাত সাগরের মাঝি কবিতাটি পাঠ করেন একেএম মারুফ হোসেন, আল মাহমুদের সোনার নোলক কবিতাটি পাঠ করেন শাহাদাত হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওমর ফারুক কবিতাটি আবৃত্তি করেন কবি ও কলামিস্ট আজিম উল্যাহ হানিফ। উপস্থিত ছিলেন সনজিত চন্দ্র দাস, ব্যবসায়ী কলিম উল্যাহ, হুমায়ুন কবির আজাদ। সভাপতিত্ব করেন এডভোকেট ওমর ফারুক আল নিজামী।
উল্লেখ্য যে, সংগঠনের সাপ্তাহিক সাহিত্য আড্ডা প্রতি শনিবার সংগঠনের অফিসেই অনুষ্ঠিত হচ্ছে। আড্ডা সবার জন্য উম্মুক্ত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET