, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে সাপ্তাহিক অগ্রযাত্রা’র ৯ম বর্ষপূর্তি উদযাপিত




নাঙ্গলকোটে সাপ্তাহিক অগ্রযাত্রা’র ৯ম বর্ষপূর্তি উদযাপিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১৫ ২০২২, ২২:২৮ | 762 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা’র ৯ম বর্ষপূর্তি কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবে শুক্রবার বিকেলে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাঈম উদ্দিন।
নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য রবিউল হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি এ এইচ এম আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সাংবাদিক রতন মজুমদার, প্রেসক্লাব সদস্য ত্বোহা হাসান স্বাধীন, সাফায়েত উল্লাহ মিয়াজী, তাজুল ইসলাম মিয়াজী, হুমায়ুন কবির, ছাত্র নেতা কামরুল হাসান মেহেদী প্রমুখ।
সভায় বক্তারা সাপ্তাহিক অগ্রযাত্রার উত্তরোত্তর সাফলতা কামনা করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET