, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে ১৭শ পরিবারের মাঝে “সংশপ্তক”র খাদ্যসামগ্রী উপহার দিয়ে বাংলা নববর্ষ উদযাপন




নাঙ্গলকোটে ১৭শ পরিবারের মাঝে “সংশপ্তক”র খাদ্যসামগ্রী উপহার দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ১১:৩২ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নববর্ষের ১ম দিনে করোনা প্রতিরোধে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১৭শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে উপজেলার শিক্ষার্থীদের টিম ‘সংশপ্তক’। মঙ্গলবার রাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, গতকাল  মঙ্গলবার দুপর ২টায় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক, ভাইস-চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, টিমের সমম্বয়ক জহিরুল ইসলাম, টিম লিডার সহ সদস্যবৃন্দ এবং রাতে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়িতে গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

টিমের সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, করোনায় অনেকের কাজ কর্ম বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এ আয়োজনে যারা আর্থিক, শারিরীক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন তাঁদেরকে ধন্যবাদ জানান তিনি।

পৌরসভার টিম লিডার সাইফুল ইসলাম স্বপ্নীল বলেন, করোনার প্রভাবে দেশের দুর্যোগপূর্ণ এ সময়ে সংশপ্তক যেভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আশা করি ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে তাঁরা এগিয়ে আসবে। দেশ ও দশের কল্যাণে কাজ করে যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET