, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে ৮ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩০, প্রত্যাহার-১৩




নাঙ্গলকোটে ৮ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩০, প্রত্যাহার-১৩

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২১, ১৯:৩৮ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়ন নির্বাচন ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী মনোয়ন পত্র প্রত্যাহার করেন। উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ৩০জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রত্যাহার করেন ৪ জন, চূড়ান্ত প্রার্থী ৭৬জন। সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার করেন ২৯জন, চূড়ান্ত প্রার্থী ৩৪৮জন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ৮, হাত পাখা ৪ ও স্বতন্ত্র ৩২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত প্রত্যাহার করেন ১৩জন। উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন হাবিবুর রহমান ও মোহাম্মদ এয়াছিন, সংরক্ষিত মহিলা সদস্য প্রত্যাহার করেন ১ ও সাধারণ সদস্য প্রত্যাহার করেন ৩জন।
সাতবাড়ীয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদের ৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
মক্রবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আহসান হাবিব, মাহবুবুল হক চৌধুরী ও মোবারক খাঁন মনোনয়ন প্রত্যাহার করেন, সাধারণ সদস্য পদের ৩ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
পেরিয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদের ২ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোতালেব হোসেন, ফারুক জাহাঙ্গীর, এয়াকুব আলী ও মাহবুবুর রহমান, সাধারণ সদস্য পদের ৪জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন ।
বাংগড্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে পেয়ার আহম্মেদ, সাধারণ সদস্য পদের ৩জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
মৌকারা ইউনিয়নে চেয়ারম্যান পদে জসিম উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য ১ ও সাধারণ সদস্য পদের ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
ঢালুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম, গোলাম মাওলা ছুট্টু, সংরক্ষিত মহিলা সদস্য ২, ও সাধারণ সদস্য পদের ৩ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২.৩ নং ওয়ার্ডে জাকিয়া আক্তার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছে।
২০ ডিসেম্বর সোমবার প্রতিক বরাদ্দ ও ৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET