শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ নারীদের স্বাবলম্বী করার লক্ষে এবার দিনাজপুর ওমেন্স বাইকার’র
ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন প্রকল্প হিসেবে সঞ্চয়পত্র শুরু করলো। ৩ এপ্রিল শনিবার নতুন
এই প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার
এসোসিয়েশনের সভাপতি লায়লা আরজুমান্দ বানু, সহ-সভাপতি সেতেরা বেগম, সাধারণ
সম্পাদক রাবেয়া খাতুন রানু, যুগ্ম সাধারন সম্পাদক বাবলি আক্তার পিংকি, কোষাধ্যক্ষ বিলকিস,
প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী,
রেবেকা মাসুদ প্রমুখ।
Please follow and like us:









