, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলা’র মাসিক মিটআপ মিটিং অনুষ্ঠিত




নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলা’র মাসিক মিটআপ মিটিং অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০২২, ০০:২০ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলা`র মাসিক মিটআপ ও বিজনেস পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময়, শহরের এস এস রোড অবস্থিত ডাবলু এফ রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে এই মাসিক মিটআপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলা এম্বাসেডর বন্যা পারভেজের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার সোহাগপুর জনতা ব্যাংকের, ম্যানেজার, মোঃ আরিফুর রহমান। এনডিপির প্রকল্প ব্যবস্থাপক, মোঃ আশরাফুজ্জামান। সিরাজগঞ্জ ছোনগাছা বাজার, যমুনা কারিগরি ইনস্টিটিউটের সুপারেন্টেন্ড মোঃ আব্দুল মতিন তালুকদার, বঙ্গরূপ টেলিভিশন ও জাতীয় দৈনিক অগ্রসর পত্রিকার স্টাফ রিপোর্টার, আশরাফুল ইসলাম জয়। মাসিক মিট আপের মাধ্যমে, সিরাজগঞ্জ সদর উপজেলা টিমের উদ্যোক্তা, ব্যাবসায়ী, এবং সাধারণ সদস্যদের মধ্যে সৃষ্টি হয়েছে বিশাল সম্পর্কের সেতুবন্ধন। অনুষ্ঠানে অতিথি এবং উদ্যোক্তাদের, ক্রেস্ট দিয়ে বরন করেন। অনুষ্ঠানটি সাবিক ভাবে সহযোগিতা করেন, সদর টিমের সদস্য এ বি এজেন্ট ব্যাংক ঢাকা হাটের ওনার জুয়েল ফয়সাল, সাদ্দাম হোসেন ও ফারজানা আক্তার। উক্ত মাসিক মিটআপ ও বিজনেস পরিচিত সভায় অর্ধশত উদ্যোক্তা, ব্যাবসায়ী, সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET