, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নোমান সভাপতি ও এমদাদ কে সম্পাদক করে খেলাফত মজলিসের রূপগঞ্জ থানা কমিটি পুনর্গঠন




নোমান সভাপতি ও এমদাদ কে সম্পাদক করে খেলাফত মজলিসের রূপগঞ্জ থানা কমিটি পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২৩, ২২:০২ | 791 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নোমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক কে নির্বাচিত করা হয়েছে।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে গাউছিয়াস্থ মজলিস কার্যালয়ে থানা মজলিসে শূরার এক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান।
মজলিসে শূরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনের ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি মাওলানা নোমান বিন আব্দুল মজীদ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক নির্বাচিত হন। পরে ১৫ সদস্য বিশিষ্ট থানা কমিটি অনুমোদন করা হয়।
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ফখরুদ্দীন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনি, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক হুসাইন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET