, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • নয়া আলো নিউজ পোর্টালের স্টাফ করোসপন্ডেন্ট স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ’র শুভ জন্মদিন




নয়া আলো নিউজ পোর্টালের স্টাফ করোসপন্ডেন্ট স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ’র শুভ জন্মদিন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০১ ২০২০, ১৬:১৯ | 974 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ ইংরেজি তারিখ ১ লা মে। আমাদের নয়া আলো  নিউজ পোর্টালের স্টাফ করোসপন্ডেন্ট  স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ’র শুভ জন্মদিন। আমরা আমাদের নিউজ পরিবারের পক্ষ থেকে প্রিয় প্রতিনিধি কে শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীন একজন পরিশ্রমী, মেধাবি কলম সৈনিক। আমরা তার সর্বপরি সফলতা কামনা করি। চলুন স্বাধীন সম্পর্কে কিছু অজানা কথা জেনে আসি।
স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ। প্রকৃত নাম মোঃ আব্দুল্লাহ আর মামুন। পিতার নাম মোঃ সোলাইমান হোসেন।মাতার নাম মোছাঃ পারুল বেগম। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজাড়িত যশোরের সাগরদাঁড়ীর পাশে ছোট্ট একটি গ্রাম ঝিকরা। এই গ্রামেই ২০০০  সালের ১ লা মে জন্ম নেন তিনি। স্থানীয় ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করে পাশের গ্রামে বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে কৃতকার্য হন। তারপর উপজেলা শহরে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজে পুনরায় বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ- ৩.২৫ পান। এর মধ্যে জড়িয়ে পড়েন নানা সামাজিক সংগঠন ও ছাত্র রাজনীতির সাথে। এক সময় পরিবার থেকে কাব্য সাধনার বিষয়ে উৎসাহ পেতেন । তারপর একটা সময় পারিবারিক অসচ্ছলতা তার গতি পথকে প্রায় রুখেই দেয়। তাছাড়া সামাজিক জীবনে কবি, সাহিত্যিকদের মানবেতর জীবন যাপন, প্রিয় বন্ধুদের থেকে দূরত্ব বাড়া, পড়াশুনার খরচ বহনে পরিবারের অপারকতা তার কাব্যিক হৃদয়কে দগ্ধ করে। তারপরও তিনি লিখে চলেছেন। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখাতে বেশি আগ্রহি। কবিতা, ছোট গল্প, চিঠি, প্রবন্ধ, উপন্যাস লিখে চলেছেন অবিরত। একজন সাহিত্যিক হিসাবে অত্মপ্রকাশ করতে চান। ইতিমধ্যে “কে তুমি কবি?” এবং “শ্রাবণের আনকোড়া পঙ্কপ্তিমালা” যৌথ বইয়ে লেখার সুযোগ পেয়েছেন। তিনি বর্তমানে সাংবাদিকতা করছেন জাতীয় দৈনিক ডেল্টা টাইমস্ (ক্যাম্পাস প্রতিনিধি) এবং দেশের জনপ্রিয়  অনলাইন নিউজ পোর্টাল নয়া আলো তে স্টাফ করোসপন্ডেন্ট হিসাবে। এছাড়া জেলা প্রতিনিধি  গ্রামীণ নিউজ, ভোরের জানালা,  ভ্রাম্যমান প্রতিনিধি কপোতাক্ষ নিউজ, সহ বিভিন্ন পোর্টালে। তিনি সাংস্কৃতিক সংগঠন উদীচী কেশবপুর শাখার  প্রচার সম্পাদক। সাবেক উপজেলা সাহিত্য সম্পাদক প্রথম আলো বন্ধুসভা। স্বাধীন ছাত্ররাজনীতিকে ভালোবেসে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন নিরালস।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET