নুর হাসান, পঞ্চগড় প্রতিনিধি:
‘চল সবাই খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি, ট্রাফিক আইন মেনে চলি নিরাপদ সড়ক গড়ি’ শ্লোগানে পঞ্চগড়ে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে গলেহাহাট ফাযিল মাদরাসা মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদশর্ন কুমার রায়। পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক রহিম আব্দুর রহিম এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলেহা ঐক্য কৃষক কল্যাণ সমবায় সমিতির চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, গলেহা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. রহমতউল্লাহ রোজি প্রমুখ।
৮ টি দল নিয়ে পরিচালিত এই টুর্নামেন্টের ফাইনাল পর্বে স্বপ্নতরী স্পোর্টিং ক্রিকেট একাদশকে তিন ওভারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে একতা ক্রিকেট একাদশ।
খেলায় ম্যান অবদা টুর্নামেন্ট হয়েছে গলেহাহাট ফাযিল মাদরাসা খেলোয়াড় সোহল রানা ও ম্যান অবদা ম্যাচ হয়েছে একতা ক্রিকেট একাদশের খেলোয়াড় অসীম কুমার।
উল্লেখ থাকে যে টুর্নামেন্টের আম্পায়ার, পরিচালক সবাই শিশু কিশোর।
মাদক বিরোধী এই টুর্নামেন্টের যৌথভাবে আয়োজন করে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার ও গলেহাহাট ফাযিল মাদরাসার মাদক বিরোধী কমিটি।
এই আয়োজনকে স্বাগত জানিয়ে গলেহা ঐক্য কৃষক কল্যাণ সমবায় সমিতির চেয়ারম্যান মো. মামুনুর রশিদ বলেন, গলেহাহাট ফাযিল মাদরাসার প্রভাষক ও নাট্যকার রহিম আব্দুর রহিম স্যার শিশু কিশোরদের মানসিক উৎকর্ষতা ও শারীরিক যোগ্যতা অর্জনে যে কাজ করে যাচ্ছে তা প্রতিটি ইউনিয়নে অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন অতিদ্রুত বাস্তবায়িত হবে।
Please follow and like us:









