আশরাফুল ইসলাম জয়, সিরাজগঞ্জ।। আগামী ২৫ শে জুন উদ্বোধন হবে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু পদ্মা সেতু নিয়ে ঘিরে চলছে নানা আনন্দ-বিনোদন। এই পদ্মা সেতুর নামে নামকরণ করা হচ্ছে নাম। ৩টি বাচ্চা জন্মগ্রহণ করায় তাদের নাম স্বপ্ন পদ্মা সেতু নাম রাখায় হয়। ফলে প্রধানমন্ত্রীর আশীর্বাদস্বরূপ পেয়েছে উপহার। কিন্তু সিরাজগঞ্জে দেখা দিল একটি ব্যতিক্রমী চাওয়া সিরাজগঞ্জ এশিয়ান টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি তিনি জিন্নাহ্ ফারুক সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের দিন দুই রাকাত নফল নামাজ পড়ার জন্য ফেসবুকে দৃষ্টি আকর্ষণ করেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্টে নফল নামাজের অনেকেই অনুমতি দিয়েছেন। দোয়া করেছেন নফল নামায যেন তিনি পড়তে পারেন। এ ব্যাপারে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি জিন্নাহ্ ফারুক বলেন, স্বপ্নের পদ্মা সেতু একটি বাংলাদেশের গর্ব। এই সেতুর মাধ্যমে বাংলাদেশ নতুন রূপে আরো একধাপ এগিয়ে গেল। বাংলাদেশকে আরো উন্নত বিশ্বের মানুষ এক নামে চিনবে। যে সেতুর হাত ধরে চিনতে পারবে সেই সেতুতে আমার দুই রাকাত নফল নামাজ পড়ার ইচ্ছে হয়েছে। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতে চাই মহান আল্লাহর দরবারে যেন বাংলাদেশে আরো সমৃদ্ধিশালী হয় এরকম সেতু মতো আরো সেতু করতে পারে এই সেতুর যেনো বালা-মুসিবত কোন দুর্ঘটনা অঘটন না ঘটে সেজন্য দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতে চাই।









